নাশকতার মামলায় নীলফামারীর যুবলীগ নেতা গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০

সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার মামলায় নীলফামারী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নীলফামারী পৌর শহরের খয়রাত হোসেন সড়ক থানা পাড়ার মৃত্যু আনিস উদ্দিনের ছেলে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে রংপুর নগরীর লালকুঠি পাড়া থেকে রংপুর কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। ওই থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের নির্বাচনে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, জবরদখল, হত্যা ও নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, রাতেই তাকে নীলফামারী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি ২৪ জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম