১৩ ঘণ্টা পর রংপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

রংপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫

টানা ১৩ ঘণ্টা পর পদ্মরাগ এক্সপ্রেসের ছয়টি লাইনচ্যুত বগি উদ্ধার করার পর মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে রংপুরের পীরগাছা রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ইউসুফ আলী। 

এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস রংপুরের পীরগাছা স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ৬টি বগি লাইনচ্যুত হয়। এতে করে রংপুরের সঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের সকল জেলার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেন লাইনচ্যুত হওয়ার জন্য রেলওয়ে কর্মীরা রেলের স্লিপার এবং অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি দেবে যাওয়াকে দায়ী করে বলেন, প্রয়োজনীয় সংস্কার না করার কারণে রংপুর-লালমনিরহাট রেললাইনের বহু জায়গায় ধস নামার উপক্রম হয়েছে। জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনে থাকা প্রায় দেড় হাজার যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

এদিকে, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয় থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন চার ঘণ্টা পর ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ফলে ১৩ ঘণ্টা পর রাত ২টা ১০ মিনিটে ট্রেনের লাইন সচল করা সম্ভব হয়। সেইসঙ্গে লাইনচ্যুত ছয়টি বগি রেললাইনের ওপর প্রতিস্থাপন করা সম্ভব হয়। এরপর পীরগাছা স্টেশন থেকে আবারও সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়।

রংপুর পীরগাছা রেলস্টেশনের স্টেশনমাস্টার ইউসুফ আলী জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর পাথর নিক্ষেপ
আরও ৬ ট্রেন যাচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায়, এবার আয় বাড়বে তো?
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম