সীমান্তে বেড়া দিয়েছে বিএসএফ, বিজিবির কড়া প্রতিবাদ

হিলি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬

দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে এর প্রতিবাদ জানিয়ে সীমান্ত থেকে বেড়া সরানোর কথা জানিয়েছে বিজিবি।

সোমবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিরামপুর সীমান্তের ২৯১ মেইন পিলার ২৯নং সাব পিলার এলাকা থেকে ১০ গজ দূরে বিএসএফ বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে। এদিকে এই ঘটনায় সীমান্তে সোমবার বিকাল ৫টা নাগাদ দুই বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উপজেলার কাটলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য বলেন, সীমান্তের খেয়ারমাহমুদপুর গ্রামে রাতের অন্ধকারে বিএসএফ সদস্যরা আমাদের জমিতে বেড়া দিয়েছে বলে শুনেছি। সারা রাত ধরে সীমান্তে তারা বেড়া দিলো কিন্তু তাদেরকে কোন বাধা দেওয়া হয়নি। আজকে এই গ্রামে বেড়া দিয়েছে কালকে আরেক গ্রামে দেবে। সেই বেড়া যেন দ্রুত সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় সেই ব্যবস্থা যেন বিজিবি করে।

জয়পুরহাট ২০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তের ভারতীয় অংশের কৃষকরা তাদের জমির ধান রক্ষায় রাতের আঁধারে বাঁশের বেড়া নির্মাণ করেছে। এটি উঠিয়ে ফেলার ব্যবস্থা করছি, সেই প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে আমার কথা হয়েছে। আজ বিকাল ৫টার দিকে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবে। এর মাধ্যমে সীমান্ত থেকে দ্রুত সেই বাঁশের বেড়া অপসারণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি