কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলার চেষ্টা করছে: র‌্যাব ডিজি

দিনাজপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে ১৪-১৫টি বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক পাহারা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে এসব কাপুরুষ সুযোগ পাবে না।’

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমরা এ বিষয়ে সতর্ক আছি। আমরা মনে করি না, কোনও রাজনৈতিক দলের লোক এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত আছে। এক ধরনের মানুষ আছে যারা দেশের শান্তি চায় না, তারাই এ ধরনের কাজ করে থাকে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি পূজা মণ্ডপে টহল টিম জোরদার করা হবে।’

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, ‘সারা দেশে এ বছর প্রায় ৩১ হাজার ৫২৬টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা উদযাপন হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছি, যাতে উৎসবটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও র‍্যাব সবাই মিলে পূজা উদযাপনকে শান্তিপূর্ণ করতে সমন্বিতভাবে কাজ করছে।’

তিনি জানান, ‘২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা রাখা হয়েছে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’

র‍্যাব প্রধান বলেন, ‘আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা, মুসলমানদের ঈদ ও খ্রিস্টানদের বড় দিন সবসময়ই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশাবাদী।’

এর আগে র‌্যাবের মহাপরিচালক দিনাজপুর রাজবাড়ীর কালিয়াকান্তজিউ মন্দির ও দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজ নেন। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ এর অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম।

/এফআর/
সম্পর্কিত
অস্ত্রের তথ্য দিলে আইনি জটিলতা ছাড়াই পুরস্কার
মিরপু‌রে সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আতিক অস্ত্রসহ গ্রেফতার
গেজেট প্রকাশ, র‍্যাব এখন এসআরবি
সর্বশেষ খবর
বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই তা সমাধান কর‌তে হ‌বে: শামা ওবায়েদ
বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই তা সমাধান কর‌তে হ‌বে: শামা ওবায়েদ
বন্যার ক্ষতি কাটাতে ঋণ নয়, অনুদান চায় নেপাল
বন্যার ক্ষতি কাটাতে ঋণ নয়, অনুদান চায় নেপাল
সমুদ্র পেরোলেই প্রাচীন গুহার রাজ্য, কোথায় এই ‘গুহার শহর’?
সমুদ্র পেরোলেই প্রাচীন গুহার রাজ্য, কোথায় এই ‘গুহার শহর’?
অকাল মৃত্যুর অন্যতম কারণ ফুসফুসের রোগ
অকাল মৃত্যুর অন্যতম কারণ ফুসফুসের রোগ
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না