সাংবাদিক বাদলকে অপহরণ ও নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৫, ২০:১৮আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ২০:১৮

বাংলা ট্রিবিউনের রংপুর জেলা প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে অপহরণ করে নির্যাতন ও হেনস্তার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি রকিকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় আসামি রকিকে রংপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক দেওয়ান মনিরুজ্জামানের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহিন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী রবিবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

এদিকে, সাংবাদিক বাদল নিজেই বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর রকিকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, লাইসেন্স শাখার প্রধান মিজু, প্রশাসনিক কর্মকর্তা শান্তসহ ১৪ জনের নাম উল্লেখ করা হলেও মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে।

এদিকে বৃহস্পতিবার আসামি রকিকে আদালতে হাজির করার পর হাজতখানায় নেওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনার মূল হোতা লিটন পারভেজ। আমি পরিস্থিতির শিকার।’

প্রসঙ্গত, রংপুর সিটি করপোরেশনে নিষিদ্ধ থাকা ৫০০ অটোরিকশার লাইসেন্স গোপনে প্রদানের নামে ৫ কোটি টাকা বাণিজ্যসংক্রান্ত খবর গত ১৭ সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে একদল সন্ত্রাসী নগরীর কাছারি বাজার এলাকা থেকে অস্ত্রের মুখে মব তৈরি করে সাংবাদিক বাদলকে অপহরণ করে নির্যাতন করতে করতে রংপুর সিটি করপোরেশন কার্যালয়ে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে এসে ওই সাংবাদিককে উদ্ধার করেন।

এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর সাংবাদিক বাদল বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের