মির্জা ফখরুল মহাসচিব

পঞ্চগড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ২৩:১১আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২৩:২৪

. মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব নির্বাচিত হওয়ায় পঞ্চগড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি।
বুধবার দুপুরে পঞ্চগড় পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই আনন্দ মিছিলের আয়োজন করে।
দলীয় কার্যালয় থেকে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রণিক, জাসাসের পক্ষে ইউনুস শেখ, ছাত্রদলের পক্ষে রাশেদুল ইসলাম রাশেদ, স্বেচ্ছাসেবক দলের পক্ষে মাহমুদার রহমান মাহবুব প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভিনন্দন জানান।

সভা শেষে জেলা জাতীয়তাবাদী বাস্তুহারা দলের সিনিয়র সহ সভাপতি জহির হোসেন সবাইকে মিষ্টিমুখ করান।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের