দিনাজপুরের খানসামায় কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ২

দিনাজপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৫, ১৬:৪৭ আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৪৭

দিনাজপুরে পাচারের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের মূর্তিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার দুপরে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত এস প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- খানসামা উপজেলার তঙ্গুয়া ভেরভেড়ী এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে আব্দুল মাজেদ (৫০) ও বীরগঞ্জ উপজেলার ভোগডোমা গ্রামের শেখ বরকত আলীর ছেলে আলী আজম (৬৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেরভেড়ী ইউনিয়নের শাহপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে আব্দুল মাজেদের বাড়ির রান্নাঘরে ৯ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করে।

র‌্যাব জানায়, নায়েব সুবেদার মো. ইউনুস আলীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের পর আব্দুল মাজেদ এবং আলী আজমকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া মূর্তির দৈর্ঘ্য ২০ দশমিক ৪ ইঞ্চি, প্রস্থ ৯ দশমিক ২ ইঞ্চি। এটি কষ্টিপাথরের মূর্তি। মূর্তির পাদদেশে ৪টি ছোট মূর্তি, পাশে ভক্তসদৃশ দুটি মূর্তি এবং ওপরে খোদাই করা নকশা রয়েছে। কিছু অংশ ভাঙা ও ঘষামাজা অবস্থায় পাওয়া গেছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, পরিদর্শক) নাজমুল হক জানান, র‌্যাব সদস্যরা কষ্টিপাথরের মূল্যবান মূর্তিসহ গ্রেফতার দুজনকে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় র‌্যাব সদস্যদের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম