গ্রেফতারের এক সপ্তাহ পর কারাগারে আসামির মৃত্যু, ঘটনা প্রকাশ্যে এলো একদিন পর

গাইবান্ধা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৫, ২০:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২০:৫৫

গাইবান্ধা জেলা কারাগারে আমিন আলী (৬০) নামে এক হত্যা মামলার আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, সাত দিন ধরে কারাগারে থাকা আমিন আলী হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে তার মৃত্যুর বিষয়টি গোপন থাকলেও একদিন পর তা প্রকাশ্যে আসে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে গাইবান্ধা সদর হাসপাতালে। কারা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমিন আলী। পরে তাকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

নিহত আমিন আলীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ি (বুদিলাপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের মৃত গোলাম মণ্ডলের ছেলে।

তবে কারা প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর খবরটি তাৎক্ষণিকভাবে প্রকাশ না করার অভিযোগ উঠেছে। সকালে হাসপাতালে মৃত্যুর পরপরই লাশ মর্গে নিয়ে যায় কারা পুলিশ। এ কারণে বিষয়টি কেউ জানতে পারেনি। পরে শুক্রবার বিকালে ঘটনাটি জানাজানির পর সাংবাদিকদের নজরে আসে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, একটি হত্যা মামলার আসামি ছিলেন আমিন আলী। বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে ওই দিন দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৯ অক্টোবর পলাশবাড়ী থানায় করা হত্যা মামলার আসামি ছিলেন আমিন আলী। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করে গত ৯ অক্টোবর জেলা কারাগারে পাঠায়।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের