বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

রংপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ২১:৫৯আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২১:৫৯

রংপুরে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) বিকালে নগরীর গুপ্তপাড়ার রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর কার্যালয়ে তার হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপি নেতা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদানকারীরা হলেন- মেকুড়া উচ্চ বিদ্যালয়ের  সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, রংপুর মহানগর ৩৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ-সভাপতি দুদা মিয়া, সহ-সভাপতি আহিয়াত, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, শাহাজাদা, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ারসহ শতাধিক নেতাকর্মী।

যোগদানকারীরা বলেন, দীর্ঘদিন রংপুর বঞ্চিত ছিল। উল্লেখযোগ্য তেমন কোনও উন্নয়ন হয় নাই। জাতীয় পার্টি রংপুরকে শোষণ করেছে। এখন সময় এসেছে, রংপুরের প্রকৃত উন্নয়ন বুঝে নেওয়ার। তাই  আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাভলু, জামিল খান, শামসুদ্দোহা সাজু, সাবেক তামপাট  ইউনিয়নের হাসান আলী মিয়া, ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, ২৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম আসিফুল ইসলাম, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী