একই আস‌নে বিএনপি-জামায়াতের প্রার্থী দুই ভাই, বললেন ‌‘বিন্দুমাত্র ছাড় নেই’

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৪ নভেম্বর ২০২৫, ০০:১৩আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০০:১৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে কু‌ড়িগ্রাম-৪ আস‌নে (‌চিলমারী, রৌমারী ও চর রা‌জিবপুর) বিএন‌পি ও জামায়াতে ইসলামী থে‌কে আপন দুই ভাই প্রার্থী হি‌সে‌বে ম‌নোনীত হ‌য়ে‌ছেন। তারা হ‌লেন- জামায়া‌তে ইসলামীর মোস্তা‌ফিজুর রহমান মোস্তাক এবং ‌বিএন‌পির আ‌জিজুর রহমান। এর মধ্যে আজিজুর রহমান বড় এবং মোস্তা‌ফিজুর রহমান ছোট ভাই। তারা রৌমারী উপ‌জেলার যাদুরচর ইউ‌নিয়‌নের বা‌সিন্দা। তা‌দের বাবার নাম মনছুর আহ‌মেদ। তি‌নি মুসলিম লী‌গের রাজনীতির সঙ্গে জ‌ড়িত ছি‌লেন। 

সোমবার (৩ ন‌ভেম্বর) বিএন‌পির কেন্দ্র ঘোষিত ম‌নোনীত প্রার্থী‌দের তা‌লিকায় কু‌ড়িগ্রাম-৪ আস‌নে জেলা বিএন‌পির অন্যতম সদস্য আ‌জিজুর রহমা‌নকে প্রার্থী হি‌সে‌বে ঘোষণা করা হয়। ক‌য়েক মাস আগে জামায়াত থে‌কে ওই আস‌নে ছোট‌ ভাই ‌মোস্তা‌ফিজুর রহমানকে প্রার্থী হি‌সে‌বে ম‌নোনীত করা হয়। দুই ভাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হ‌লেও দুজনই জ‌য়ের ব্যাপারে আশাবাদী। রাজ‌নৈ‌তিক প্রতিপক্ষ হ‌লেও এ‌টি তা‌দের ব্যক্তিগত ও পা‌রিবা‌রিক সম্প‌র্কে প্রভাব ফেল‌বে না ব‌লে দা‌বি তা‌দের। ত‌বে দুই দল থে‌কে দুই ভাই‌য়ের প্রতিদ্বন্দ্বিতার বিষয়‌টি এখন সং‌শ্লিষ্ট আস‌নের ভোটার‌দের আ‌লোচনার কেন্দ্রবিন্দু‌তে প‌রিণত হয়ে‌ছে।

জামায়াতের প্রার্থী ‌মোস্তা‌ফিজুর রহমান মোস্তাক‌ বাংলা ট্রিবিউনকে ব‌লেন, ‘তি‌নি (আ‌জিজুর রহমান) আমার বড় ভাই। তার প্রতি আমার সম্মান র‌য়ে‌ছে। কিন্তু রাজনী‌তির মা‌ঠে তা‌কে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সু‌যোগ নেই। জামায়াত এক‌টি আদ‌র্শিক দল। এখা‌নে দল যা‌কে ম‌নোনয়ন দে‌বে সবাই তার জন্য কাজ কর‌বে। আর আমার ভাই‌য়ের দ‌লে সবাই নেতা হ‌তে চায়। এ‌কে অ‌ন্যের বি‌রোধিতা ক‌রে আসছে। ভোটাররা সব জা‌নে এবং বো‌ঝে। জামায়া‌তের প‌ক্ষে যে গণজোয়ার তৈ‌রি হ‌য়ে‌ছে, ইনশাআল্লাহ জয় আমা‌দেরই হ‌বে।’

‌বিএন‌পির প্রার্থী আ‌জিজুর রহমান ব‌লেন, ‘আমার ছোট ভাই একসময় আমার কর্মী ছিল। এখন জামায়া‌তের প্রার্থী। আমা‌দের পা‌রিবা‌রিক সম্প‌র্কে ফাটল ধরা‌নোর জন্য তারা এমন ক‌রে‌ছে। কিন্তু এ‌তে আমা‌দের ব্যক্তিগত সম্প‌র্কে কোনও প্রভাব পড়‌বে না। দল আমা‌কে প্রার্থী ঘোষণা করায় জামায়া‌তের প‌রিকল্পনা ভে‌স্তে গে‌ছে। ছোট ভাই‌য়ের প্রতি প‌রিবা‌র ও গ্রামবাসীর সমর্থন নেই। ভোটার‌রা আমার প্রতি আস্থাশীল। তারা বিএন‌পি‌কে জয়ী কর‌বে।’

 

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী