রংপুর কারাগারে বিচারাধীন মামলার আসামির মৃত্যু

রংপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২

রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা বিচারাধীন মামলার আসামি জাহাঙ্গীর আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন।

কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে আটক জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার শিল্পপতি প্রয়াত মেনাজ উদ্দিনের ছেলে। তিনি মেনাজ বিড়ি ফ্যাক্টরি ও মেনাজ ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

তার স্বজনরা জানান, কয়েকদিন আগে ‘জাল ব্যান্ড রোল’ তৈরির একটি মামলায় জাহাঙ্গীর হোসেন রংপুরের আদালতে হাজির হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকালে তাকে ছাড়পত্র দিলে কারাগারে নিয়ে আসা হয়। রবিবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেল সুপার বলেন, তিনি হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে আমরা হাসপাতাল থেকে জানতে পেরেছি।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের