চাল ধু‌তে যাওয়া গৃহবধূর মিল‌লো গলা কাটা লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ১৫:৫৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৫:৫৮

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ বাড়ির টিউব‌য়ে‌লের পাড় থেকে শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রামে এ ঘটনা ঘ‌টে।

নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। তার দুই সন্তান রয়েছে। 

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তার ৪ বছর বয়সী ছোট মে‌য়ে ছিল। শ‌হিদা রাতের রান্নার চাল ধু‌তে টিউব‌য়ে‌লের পাড়ে গেলে অজ্ঞাত দুর্বৃত্ত বাড়িতে ঢুকে শ‌হিদার গলা কেটে হত্যা করে।

স্থানীয়রা জানান, বুধবার রাত আটটার দিকে শহিদা বেগমের বাড়িতে ছোট মেয়ের অস্বাভাবিক কান্না ও চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। তারা দ্রুত বাড়িতে গিয়ে টিউবওয়েলের পাড়ে শ‌হিদার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। প‌রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন ক‌রে। লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য পাঠা‌নো হয়।

কচাকাটা থানার ওসি সোয়েল রানা বলেন, দুর্গম এলাকা হওয়ায়  ঘটনাস্থলে পৌঁছাতে মধ‌্যরাত হ‌য়ে যায়। ওই গৃহবধূ ভাত রান্নার চাল ধোয়ার জন্য টিউবওয়েল পাড়ে যান। এ সময় অজ্ঞাত ঘাতক ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। এতে গৃহবধূর শ্বাসনালী কেটে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

‘এখনও ঘাতক‌কে সনাক্ত করা যায়নি। কী উদ্দেশে এই হত্যাকাণ্ড তা নি‌য়ে তদন্ত চলছে।  ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে,’ বৃহস্পতিবার দুপুরে বলেন ওসি।

/এফআর/
সম্পর্কিত
রিমান্ডে কী তথ্য দিয়েছেন ডেভিড ইমন ধামা ইলিয়াস
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
সাবেক সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা