কুড়িগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীর ফল প্রত্যাখ্যান, পুনর্গণনার দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৯

কুড়িগ্রাম-২ আসনের বিএনপির পরাজিত প্রার্থী ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ ওই আসনের ঘোষিত বেসরকারি ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। তাকে পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরাজিত করা হয়েছে বলেও তার অভিযোগ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কুড়িগ্রাম শহরের হাসপাতাল মোড় সংলগ্ন নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তোলেন। এই আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ড. আতিকুর রহমান মোজাহিদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির এই প্রার্থী দাবি করেন, ‘কুড়িগ্রামের এই আসনের মানুষ উৎসবমুখর পরিবেশে ধানের শীষের প্রতীকের পক্ষে রায় দিয়েছেন। সেই রায়কে ষড়যন্ত্র করে প্রশাসনের সহযোগিতায় পরিবর্তন করা হয়েছে। আমাকে পরিকল্পিতভাবে ভোটি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরাজিত করা হয়েছে। প্রত্যেকটি সেন্টারের রেজাল্ট শিটের অনেকগুলোতে পুলিং এজেন্টের স্বাক্ষর নেই। কয়েকটি সেন্টারে স্থানীয় ভোটররা তাদের রায়ের প্রতিফলন দেখতে না পেরে সন্দেহ প্রকাশ করে সেন্টারগুলো আটকে দিয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে প্রশাসন লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ব্যালট বাক্স নিয়ে চলে আসে। জনগণের প্রতিরোধে তারা সেন্টারে গিয়ে ফল ঘোষণার প্রতিশ্রুতি দিলেও পরে তা করেনি।’

বিএনপির এই নেতা আরও দাবি করেন, ‘আসনের ফুলবাড়ী উপজেলা এবং সদরের পাঁচগাছী ইউনিয়নের সেন্টারে ব্যালটের বান্ডিল সংখ্যায় অসংগতি পাওয়া গেছে। আমরা মনে করছি, জনগণের রায়ের যে ফলাফল তাতে অনিয়ম হয়েছে। এজন্য আমি জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। ফলাফল স্থগিতের দাবি জানিয়েছি। আসনের প্রত্যেকটি সেন্টারের ভোট পুনরায় গণনার জন্য আমি আবেদন করছি। আমার বিশ্বাস প্রত্যেকটি সেন্টারের ভোট যদি পুনরায় গণনা করা হয়, তাহলে ধানের শীষে মানুষ যে ভোট দিয়েছেন তার প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

বিএনপি নেতা কায়কোবাদ সাংবাদিকদের বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে প্রশাসনে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভোট যদি পুনরায় গণনা করা হয় তাহলে জনগণের দীর্ঘদিনের যে আশা, ধানের শীষের পক্ষে জনগণের যে রায় তার প্রকৃত সত্য বের হয়ে আসবে।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বিভিন্ন কেন্দ্রের ফলাফল শিটে পুলিং এজেন্টদের স্বাক্ষর না থাকার প্রমাণ হিসেবে বেশ কিছু ফলাফল শিট দেখান।

প্রসঙ্গত, রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত প্রাথমিক ফলাফলে কুড়িগ্রাম-২ আসনে এনসিপি প্রার্থী ড. আতিকুর রহমান মোজাহিদ শাপলা কলি প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট।

/এএম/ 
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী