মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই মুদি দোকানিকে জরিমানা

হিলি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৮

দিনাজপুরের হিলিতে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টা থেকে শুরু করে দুপুর পৌনে ২টা পর্যন্ত হিলি বাজারে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ হিলি বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স ফজলুর রহমান ও কনক মসলা ঘর নামের দুটি মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়টি প্রমাণিত হয়। এ সময় ভোক্তা অধিকার আইনে মেসার্স ফজলুর রহমানকে তিন হাজার টাকা ও কনক মসলা ঘরকে দুই হাজার টাকাসহ সর্বমোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সেই সঙ্গে কাঁচা বাজারের অন্য সবজি, ফল ও মুরগির দোকানগুলো ঘুরে দেখা হয়েছে। তারা কী দামে পণ্য কিনেছেন আবার কী দামে বিক্রি করছেন সেই বিষয়টি তদারকি করা হয়েছে। কেউ যেন কোনও পণ্যের দাম বিশেষ করে রমজান কেন্দ্রিক কোনও পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। ভোক্তাদের অধিকার আদায়ের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যেন সহনীয় থাকে সে লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি