১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০২৬, ১৬:৩৩আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৬:৩৩

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে সারা দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

রবিবার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলামসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচিত সরকার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছি। ১৬ মার্চ সাহাপাড়া খালটি পুনঃখননের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাল খননের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি অনুযায়ী এই কর্মসূচি যখন শেষ হবে এই এলাকার সাধারণ মানুষ সুবিধা ও উপকার পাবেন। বিশেষ করে এখানে প্রচুর জলাবদ্ধতা হয়, এই খাল খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি সেচ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকের ক্ষেতে যাবে। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। এই খালটি সাড়ে ১২ কিলোমিটার। পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এই দায়িত্বটুকু নিয়েছি। এই উদ্বোধনী অনুষ্ঠানটি একসঙ্গে সারা দেশব্যাপী হবে।’

খনন প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয় তিনি বলেন, ‘কোনভাবেই যাতে দুর্নীতির আশ্রয় বা প্রশ্রয় না পায় সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। সম্পূর্ণভাবে জনস্বার্থে আমরা এ কাজগুলো করবো। সেখানে আমরা স্বচ্ছতা নিশ্চিত করবো দায়িত্বশীলতার সঙ্গে।’

/এফআর/
সম্পর্কিত
নাসীরুউদ্দীন পাটওয়ারীর বক্তব্যে রাজনৈতিক শালীনতা নেই: পানিসম্পদ মন্ত্রী  
ব্যবসা-বাণিজ্যে গতি আনতে নদীপথ উন্নয়নের তাগিদ
নদী ও খাল অবৈধ দখলমুক্ত করতে জেলা প্রশাসকদের নির্দেশ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী