গাড়ি সাইড দেওয়া নিয়ে বরযাত্রী ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ১

দিনাজপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ০৫:০৭আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৫:০৭

দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল এলাকায় বরযাত্রীর মাইক্রোবাসকে সাইড দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটেছে, যার ঘটনায় মোস্তফা কামাল (৪০) নামের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। এর জেরে স্থানীয়রা রাত ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।

নিহত মোস্তফা কামাল দশমাইল গড়নুরপুর এলাকার সাইরুদ্দিনের ছেলে। তিনি একজন ট্রাকচালক এবং শ্রমিক সংগঠনের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে বরযাত্রীর মাইক্রোবাস রংপুরের তারাগঞ্জের দিকে যাচ্ছিল। পথে তেরমাইল এলাকায় একই দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার পাশে দ্রুতগতিতে মাইক্রোবাসটি চলে যায়। দুর্ঘটনা না ঘটলেও অটোরিকশার চালক বিষয়টি মোবাইল ফোনে দশমাইল এলাকার কয়েকজনকে জানিয়ে মাইক্রোবাস আটক করার ব্যবস্থা করেন।

মোস্তফা কামাল ও কয়েকজন স্থানীয় ওই মাইক্রোবাসসহ গাড়িবহর দশমাইল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে আটক করেন। এ সময় বরযাত্রীরা মাইক্রোবাস থেকে নেমে আসেন এবং উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোস্তফা কামাল ঘটনাস্থল থেকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন জানান, উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে; আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

/এম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী