যারা সংবিধান ছুড়ে ফেলতে চায়, তারা একাত্তরের পরাজিত শক্তি: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ১৭:৫৮আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৭:৫৮

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সংবিধানকে যারা ছুড়ে ফেলে দিতে চায় বা পদদলিত করতে চায়, তারা মূলত একাত্তরের পরাজিত শক্তি। তারা ১৯৭২ সালের সংবিধানকে নিক্ষিপ্ত করতে চায়, কারণ তাদের গাত্রদাহ হয়। সেসময় তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল।’

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বেসরকারি এতিমখানা ও আশ্রমের মাঝে কেপিটেশন গ্রান্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭২ সালের সংবিধান কিংবা ১৯৭৫, ১৯৯০ ও ২৪-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ত্যাগকে শ্রদ্ধা করে। জনগণের সব ত্যাগকে বিএনপি স্বীকার করে। অনেকেই ষড়যন্ত্র করেছিলেন পেছন দিক দিয়ে ক্ষমতায় চলে আসবেন, সচেতন জনগণ তা বাস্তবায়িত হতে দেয়নি। জনগণের ইচ্ছার প্রতিফলিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সাহস থাকলে শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুক: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের