হামের উপসর্গ নিয়ে ১১ দিন বয়সী শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৬, ১৪:৪৯ আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১৪:৪৯

নীলফামারীর ডিমলায় হামের উপসর্গ নিয়ে ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম আফরিন জান্নাত।

সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে। ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) দুপুরে হামের উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতেই শিশুটির মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আমরা দ্রুত রমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তবে শিশুটির মৃত্যু কারণ নিশ্চিত হতে সেখানে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, শিশুটিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। পরে রমেক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে এটি হামের কারণে হয়েছে কি না।

তিনি আরও জানান, রোগটির প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

/এফআর/
সম্পর্কিত
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি
ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার
সর্বশেষ খবর
মেয়াদ শেষে ইরানের শাসকরা ক্ষমতায় থাকলে আমার পরাজয় হবে: ট্রাম্প
মেয়াদ শেষে ইরানের শাসকরা ক্ষমতায় থাকলে আমার পরাজয় হবে: ট্রাম্প
পাকিস্তানকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ
পাকিস্তানকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ
এক চাকরির জন্য ৩০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ, স্থগিত হলো পরীক্ষা
এক চাকরির জন্য ৩০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ, স্থগিত হলো পরীক্ষা
সাদকে মিস করবে বাংলাদেশ, বিকল্প ভাবছেন ডুলি
সাদকে মিস করবে বাংলাদেশ, বিকল্প ভাবছেন ডুলি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!