ডোমারে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নীলফামারী প্রতিনিধি
২৩ মে ২০২৬, ০৯:৩২আপডেট : ২৩ মে ২০২৬, ০৯:৩২

নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীগঞ্জ থেকে নীলফামারীগামী একটি ট্রাকের সঙ্গে নীলফামারী থেকে ডোমারগামী একটি মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম নিহত হন।

এ সময় দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (২৩ মে) সকালে ডোমার থানার ওসি হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সন্ধ্যায় ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মমিনুল ও বিকাশ নামের দুই জন নিহত হন। তবে কোনও পক্ষই অভিযোগ করেনি। এ ঘটনায় ডোমার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
সর্বশেষ খবর
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি