স্কুল থেকে সরে পশুর হাট বসলো পাশের মাঠে, হাসিল দ্বিগুণ

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ মে ২০২৬, ২২:৫৩আপডেট : ২৬ মে ২০২৬, ২২:৫৩

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে কুড়িগ্রামের উলিপুরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কোরবানির পশুর হাট সরানো হয়েছে। মঙ্গলবার (২৬ মে) হাটবারে স্কুল মাঠে পশুর হাট বসেনি। হাটটি বাজারের আলী কালি মার্কেটের পাশের মাঠে বসানো হয়েছে। তবে, ওই মাঠে সরকার নির্ধারিত হাসিলের দ্বিগুণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন দুর্গাপুর হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এর আগে, গত শুক্রবারসহ দুটি হাটবার স্কুল মাঠে পশুর হাট বসানো হয়। প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার এবং হাট ইজারাদার আবেদ আলী সরদারের যোগসাজশে স্কুল মাঠে পশুর হাট বসানো শুরু করেন। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন, ইজারাদার ও স্কুল কর্তৃপক্ষ। পরে স্কুল মাঠ থেকে হাট সরিয়ে পাশের আলী কালি মার্কেট সংলগ্ন মাঠে নেওয়া হয়।

আজ হাটে গিয়ে দেখা গেছে, হাটে গরু বাবদ এক হাজার টাকা এবং ছাগল বাবদ ৫০০ টাকা আদায় করা হচ্ছে। এ সময় ইজারাদারের প্রতিনিধিরা গরু ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে বলছেন, ‘কেনাইয়ার  (ক্রেতার) ৭০০ আর বেচাইয়ার (বিক্রেতার) ৩০০।’

আসাদুল নামে এক গরু বিক্রেতা বলেন, ‘৮০ হাজার টাকায় কালো রঙের দামড়া গরু বিক্রি করেছি। আমার কাছে ৩০০ টাকা নেওয়া হয়েছে।’

আসাদুলের গরুটি কেনেন শরিফ উদ্দিন নামে এক ক্রেতা। তিনি বলেন, ‘হাসিল ৫০০ টাকা নেওয়ার কথা থাকলেও ৭০০ নিয়েছে। গরু ক্রেতার কাছ থেকে ৩০০ নিয়েছে। আমরা সাধারণ মানুষ, তাই বিবাদে জড়াতে পারি না। বাধ্য হয়ে দিয়ে আসলাম।’

হাটে ছাগল বিক্রি করে ছাইফুল ইসলাম নামে এক কৃষক বলেন, ‘বারো হাজার টাকায় খাসি বেচলাম। আমার কাছ থেকে আড়াইশো আড়াইশো টাকা খাজনা নিছে।’

এ বিষয়ে হাট ইজারাদার আবেদ আলী সরদার বলেন, ‘প্রশাসন বলায় স্কুল মাঠ থেকে হাট সরানো হয়েছে। তবে, হাসিল বেশি আদায়ের বিষয়টি সঠিক নয়। আজ হাট একটু এলোমেলো। দুই-একজন এমন করে থাকলে সে বিষয়ে আমি কিছু জানি না। তবে, কেউ এমন অভিযোগ করে থাকলে সেটা মিথ্যা কথা। বেশি নেওয়া হচ্ছে না।’

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টি এম আরিফ বলেন, ‘স্কুল মাঠে হাট বসানোর খবর জানার পরপরই সেটি স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি আমি খতিয়ে দেখবো।’

/এবিএম/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ধোলাইখাল হাটে বর্জ্য সরলেও সরেনি বাঁশের খুঁটি
পশুর হাটের বর্জ্য অপসারণে দিনরাত কাজ করছে ডিএসসিসি
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম