দিনাজপুরের ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি

দিনাজপুর প্রতিনিধি
১০ জুন ২০২৬, ০৩:২০আপডেট : ১০ জুন ২০২৬, ০৩:২০

দেশের বিভিন্ন স্থানে পুশইন নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করলেও এখনও স্বাভাবিক রয়েছে দিনাজপুরের সীমান্তগুলো। এরপরও নজরদারি বৃদ্ধি ও টহল জোরদার করে কার্যক্রম চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশইন ঠেকাতে সীমান্তগুলোতে স্থানীয়দেরও সম্পৃক্ত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার মোট ১৩টি উপজেলার মধ্যে আটটি উপজেলাতেই সীমান্ত রয়েছে। এই জেলার মোট সীমান্ত রয়েছে প্রায় ১৪২ কিলোমিটার। বিজিবির ৩টি ব্যাটালিয়নের আওতায় এসব সীমান্তে নিয়মিত টহল ও নজরদারি করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইনের ঘটনায় দিনাজপুরের সীমান্তগুলোতে নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। পুশইন ঠেকাতে এলাকার জনগনের সহযোগিতার আহ্বানও জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দিনাজপুরের বিরল উপজেলার রাধিকাপুর সীমান্তে গিয়ে দেখা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে বিজিবির সদস্যরা টহল দিচ্ছে। পাশাপাশি হ্যান্ডমাইক নিয়েও সতর্কবার্তা দিয়ে যাচ্ছেন। কিশোরীগঞ্জ বিওপির আওতায় বিজিবির সদস্যরা মূল সড়কের পাশাপাশি জমির কাদামাটির আইলেও টহল জোরদার রেখেছেন।

সেখানে কর্মরত বিজিবির সদস্যরা জানান, এখন পর্যন্ত এই সীমান্ত স্বাভাবিক রয়েছে। এরপরও পুশইনের মতো ঘটনা যাতে করে না ঘটে সেজন্য সতর্কাবস্থায় রয়েছেন তারা। সীমান্ত এলাকাগুলোতে বিজিবির সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছে। যে কোনোধরনের পরিস্থিতিতে বিজিবির সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

রাধিকাপুর এলাকার হবিবর রহমান বলেন, ‘আমরাও রাতে উঠে দেখি যে সীমান্তের কোন লাইট বন্ধ হয়ে গেছে কি না। যদি লাইট বন্ধ হয়ে যায়, সেই সুযোগে বিএসএফ পুশইনের ঘটনা ঘটায়। এজন্য আমরাও বিজিবিকে সহায়তার জন্য সতর্ক রয়েছি।’

ওই এলাকার লুৎফর রহমান বলেন, ‘আমরা চাই না সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাক। কারণ এই সীমান্ত এলাকাতেই মাঠে আমাদের কাজ করতে হয়। যদি উত্তেজনা বৃদ্ধি পায় তাহলে আমাদের কাজ করার অসুবিধা হয়ে যাবে। ফসল ফলানো অসুবিধা হয়ে যাবে।’

দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘এখন পর্যন্ত দিনাজপুরের সীমান্ত এলাকায় উত্তেজনা নেই। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরদার রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।’

/ইউএস/
সম্পর্কিত
‘আমি ভারতের নাগরিক, স্বামী-সন্তানের কাছে ফিরিয়ে দিন, তারা আমার জন্য কাঁদছে’
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
সর্বশেষ খবর
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা