সাংসদ পুত্রকে মারধরের হুমকি

জাপার প্রতিমন্ত্রী রাঙ্গার ভাইয়ের বিরুদ্ধে জিডি

লালমনিরহাট প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ২০:৩২আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২০:৩৭

লালমনিরহাট মোবাইলে মারধর করার হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গার ছোটভাই মহিউল ইসলাম মহির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ। তিনি লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন ছেলে।
গত সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে হাতীবান্ধা থানায় এ সাধারণ ডায়েরি করা হয়।
ডায়েরির বিবরণ থেকে জানা যায়, গত ১০ এপ্রিল রাতে মহিউল ইসলাম মহি নিজস্ব মোবাইল ফোন (০১৭১১-১২২২৯৪) থেকে মাহমুদুল হাসান সোহাগকে তার মোবাইল ফোনে ফোন দিয়ে মারধর করার হুমকি দেন।
এ বিষয়ে মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘মোবাইলে আমাকে ও বাবাকে  আটক করে মারধর করার হুমকি দেয় মহি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’

অন্যদিকে মহিউল ইসলাম মহির সঙ্গে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

রংপুরে ২ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

/এসএনএইচ/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম