‘কৃষক কার্ড’ কৃষক দলের কাছে যাবে, কৃষি সমস্যার সমাধান হবে না: নাহিদ ইসলাম

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ০৩:১৭আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৩:১৭

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘কৃষক কার্ড দিয়ে কৃষি সমস্যার সমাধান হবে না। এতে একটা নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি হবে। কৃষক কার্ড দিয়ে দুর্নীতি হবে। সেটা কৃষক দলের কাছে যাবে, যুবদলের কাছে যাবে, শ্রমিক দলের কাছে যাবে। প্রকৃত ভুক্তভোগী যে কৃষক তার পরিবারে যাবে তার নিশ্চয়তা নেই।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে কুড়িগ্রাম সদরের টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা কৃষক কার্ডের বিপক্ষে নই। কৃষকদের অধিকার শুধু কিছু টাকার কার্ডের বিনিময়ে সম্ভব নয়। শুধু কৃষক কার্ড দিয়ে কৃষি সমস্যার সমাধান হবে না। এটা দিয়ে আপনাদের (কৃষকদের) সেচের সমস্যা, বীজের সমস্যা, কীটনাশকের সমস্যার সমাধান হবে না।’

জুলাই বিপ্লবে কৃষক পরিবারের সন্তানদের অবদান স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, ‘আবু সাঈদ ছিলেন কৃষকের সন্তান। জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছিলেন তাদের বেশিরভাগ ছিলেন কৃষক পরিবার থেকে আসা। কিন্তু এদেশে আমরা দেখছি, কৃষকের পক্ষে কেউ কথা বলে না। কৃষক তার ফসল ফলাতে যে পরিশ্রম, যে টাকা ব্যয় করছে, বিক্রির সময় তার ন্যায্যমূল্য পাচ্ছে না। অথচ সব কিছুর দাম বেড়েছে। নানা ধরনের সিন্ডিকেট হচ্ছে। এই নতুন সরকারও কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে পারেনি। যেখানে খরচ থেকে শুরু করে সব কিছু বেড়েছে। কৃষকরা নানা সমস্যায় ভুগছেন। আপনারা দেখছেন কৃষকরা এখন কৃষিকাজ ছেড়ে দিচ্ছে, কৃষিতে আগ্রহ হারিয়ে ফেলছে।’

তিনি বলেন, ‘দেশের কৃষিকে ধ্বংস করা, নষ্ট করা একটা ষড়যন্ত্র। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের ষড়যন্ত্র। বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে আমাদের কৃষি ছাড়া বিকল্প নেই। কৃষিকে আধুনিকায়ন করতে হবে। কৃষকদের হাতে কৃষির নিয়ন্ত্রণ দিতে হবে। কৃষকদের অধিকার ও সম্মান নিশ্চিত করতে হবে। তাদের সকল সমস্যার সমাধান করতে হবে। আমরা সে লক্ষ্যে কাজ করতে চাই। কৃষকরা যেন আমাদের ভ্যানগার্ড হন সেজন্য আমরা তাদের কল্যাণে কাজ করতে চাই।’

পরে সাইদ উজ্জ্বলকে আহ্বায়ক এবং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমকে সদস্যসচিব করে জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়।

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি। আরও উপস্থিত ছিলেন দলটির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়াসহ জেলা নেতৃবৃন্দ।

/এএম/এম/
সম্পর্কিত
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
ক্ষমতায় এসে গণতন্ত্র ধ্বংস ও মানবাধিকার হরণ করছে বিএনপি: নাহিদ ইসলাম
তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার