রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর পরিবারকে খুঁজে পেলো পুলিশ 

হিলি প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ১১:৩৭আপডেট : ২০ জুলাই ২০২৬, ১১:৩৭

দিনাজপুরের হিলিতে মা টাকা আনার কথা বলে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাগুরা বটতলী গ্রামে স্থানীয়দের সহযোগিতায় মা ও নানা-নানির সন্ধান পায় পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে শিশু দুটিকে তাদের মা ও নানা-নানির জিম্মায় তুলে দেওয়া হয়।

হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, ওসি স্যারের নির্দেশনায় স্থানীয়দের সহযোগিতায় শিশু দুটির মা ও নানা-নানির সন্ধান পাই। পরে পরিচয় নিশ্চিত হয়ে শিশু দুটিকে নিরাপদে তাদের মা ও নানা-নানির জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, শিশু দুটিকে উদ্ধারের পর সবচেয়ে বড় চিন্তা ছিল তাদের পরিবারের সন্ধান করা। পরে পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় বাবা ও স্বজনদের খুঁজে পাওয়া গেছে। শিশু দুটিকে নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে সত্যিই স্বস্তি লাগছে। একজন পুলিশ সদস্য হিসেবে এর চেয়ে বড় মানবিক তৃপ্তি আর কী হতে পারে।

এর আগে রবিবার সকালে হিলি স্থলবন্দরের চার নম্বর গেট সংলগ্ন থানা মোড়ে দুই শিশুকে বসিয়ে রেখে চলে যান তাদের মা। যাওয়ার সময় শিশুদের বলেন এখানে বসে থাকো, আমি টাকা নিয়ে আসি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে না আসায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শেষে পুলিশের তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সন্ধান মিললে দুই শিশুকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। স্বামী মাদকাসক্ত হওয়ায় এবং স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে দুই শিশুকে মা রাস্তায় ফেলে যান বলে জানিয়েছে পুলিশ। 

/এএম/
সম্পর্কিত
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
জামিন নিয়ে কুমিল্লার এসপির মন্তব্যের ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার