মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১২ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
তিনি বলেন, ‘‘আমরা দলমত নির্বিশেষে সকল মতের মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। মাদক নিরসন করতে পারলে সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’’
বর্তমান বিএনপি সরকার দেশ থেকে মাদক নির্মূলে আন্তরিকতার সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রফিকুল হক।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার বেলাল হোসেন, ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাক হোসেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীনসহ আরও অনেকে।

বিয়েটা ছিল ‘নাটক’ জেনে হতবাক কলেজছাত্রী, মাসের পর মাস ধর্ষণের শিকার