চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতাকে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ০৬:২৩আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬:২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি। মঙ্গলবার (২৮ জুলাই) জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা এক পত্রে তাকে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, আজাদ হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, উল্লাপাড়া থানা কার্যালয়ে এক বিএনপি নেতাকে মারধর এবং ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে। এসব অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই রাতে আজাদ হোসেনসহ বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। ২৫ জুলাই সংঘটিত মারধরের ঘটনায় বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টার এবং ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আলমগীর হোসেন পৃথক দুটি মামলা করেন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হলে পরে আদালত আজাদ হোসেনের জামিন মঞ্জুর করেন।

জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে আজাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

/ইউএস/
সম্পর্কিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
সর্বশেষ খবর
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
এক কৃষকের বাড়িতে মিললো ১২৯ বস্তা সার, জব্দের পর সরকারি দামে বিক্রি
এক কৃষকের বাড়িতে মিললো ১২৯ বস্তা সার, জব্দের পর সরকারি দামে বিক্রি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর