পুকুরে ভাসছে মামলার বাদী গৃহবধূর লাশ, গলায় বাধা কংক্রিটের ব্লক

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ আগস্ট ২০২৬, ০৩:২২ আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৩:২২

কুড়িগ্রামের রৌমারীতে তিন দিন ধরে নিখোঁজ থাকা এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় ওড়না দিয়ে পেঁচানো একটি কংক্রিটের ব্লকের খণ্ডিত অংশ বাঁধা ছিল। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর নামক এলাকার একটি ডোবার পানি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামীর মামাতো ভাইদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা একটি মামলার বাদী ছিলেন ওই গৃহবধূ। মামলা প্রত্যাহার করার জন্য আসামি পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল বলে দাবি করেছেন নিহতের স্বামী এবং বাবার বাড়ির লোকজন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূর নাম গোলাপি খাতুন (২৬)। তিনি সদর ইউনিয়নের বাওয়াইর গ্রামের প্রবাস ফেরত সৈয়দ আলীর স্ত্রী। স্বামীর মামাতো ভাইদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গোলাপিকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বামী এবং বাবার বাড়ির লোকজন। 

এ ঘটনায় নিহতের ভাই বেলাল হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে রৌমারী থানায় মামলা করেছেন।

নিহতের স্বামী সৈয়দ আলী ও ভাই বেলাল দাবি করেন, সৈয়দ আলীর মামাতো ভাই মতিন, হাসিনুর, মহর, আছমত ও সাহার আলী গংদের সাথে ক্রয়কৃত একটি জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। সৈয়দ আলী প্রবাসে থাকায় এ ঘটনায় গোলাপি খাতুন বাদী হয়ে হাসিনুর-মতিন গংদের বিরুদ্ধে মামলা করেন। সৈয়দ আলী দেশে ফেরার পর এ নিয়ে দফায় দফায় সালিশ হয়। স্থানীয় মাতুব্বররা গোলাপিকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত দেন।

সৈয়দ আলী বলেন, ‘ মামলা প্রত্যাহারে বিলম্ব হওয়ায় গত কয়েকদিন ধরে হাসিনুর-মতিন গং আমাদের বাড়িতে তালা ঝুলিয়ে দেয়। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আমাদেরকে নিজ বাড়িতে উঠতে বাধা দেয়। তাদের ভয়ে আমরা বারবান্দা গ্রামে আমার বোনের বাড়িতে আশ্রয় নেই। গত মঙ্গলবার (২৮ জুলাই) তারা গোলাপিকে বাড়িতে ওঠার কথা বলে ফোনে ডেকে নেয়। পরে হাসিনুরের বাড়িতে জিম্মি করে রাখে। সন্ধ্যায় আমি স্ত্রীর খোঁজ করলে গোলাপি তাদের কাছে নেই বলে জানায় হাসিনুর-মতিন গং। এরপর বিভিন্ন জায়গা ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও স্ত্রীর সন্ধান পাইনি। দুই দিন পর বৃহস্পতিবার সকালে শুনতে পাই যে গোলাপির লাশ পাওয়া গেছে।’

সৈয়দ আলীর আরও বলেন, ‘গোলাপিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি করছি। কেউ যেন পার না পায়।’

নিহতের ভাই বেলাল বলেন, ‘আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার জন্য পানিতে ফেলা হয়েছিল। আমি মামলা করেছি। জড়িত সকলের  দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি চাই।’

ওসি কাওছার আলী বলেন, ‘ নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিমা বিসর্জনের আগ আগমুহূর্তে ‘অলৌকিক ঘটনা’, করতে হলো আবার পূজা
প্রতিমা বিসর্জনের আগ আগমুহূর্তে ‘অলৌকিক ঘটনা’, করতে হলো আবার পূজা
ওষুধ কিনতে সমস্যা, এক মাকে ১০০০ টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ওষুধ কিনতে সমস্যা, এক মাকে ১০০০ টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে গিয়েছিলেন মাকে দেখতে, ভবন থেকে পড়ে মেয়ের মৃত্যু
হাসপাতালে গিয়েছিলেন মাকে দেখতে, ভবন থেকে পড়ে মেয়ের মৃত্যু
শিক্ষার্থী নিপীড়ন ঠেকাতে কওমি মাদ্রাসায় হচ্ছে ‘সুরক্ষা কমিটি’, হটলাইন চালুর নির্দেশ
শিক্ষার্থী নিপীড়ন ঠেকাতে কওমি মাদ্রাসায় হচ্ছে ‘সুরক্ষা কমিটি’, হটলাইন চালুর নির্দেশ
সর্বাধিক পঠিত
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা