লোডশেডিংয়ের কারণে অসন্তোষ বাড়ছে, থানায় নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস

নীলফামারী প্রতিনিধি
১২ আগস্ট ২০২৬, ১১:০৮ আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১১:০৮

নীলফামারীর ডোমারে দীর্ঘ ও অনিয়মিত লোডশেডিংকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে অসন্তোষের আশঙ্কা করছে পল্লী বিদ্যুৎ সমিতি। এ পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে থানায় লিখিত আবেদন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।

ডোমার জোনাল অফিসের পক্ষ থেকে ডোমার থানায় দেওয়া আবেদনে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং রাতের বেলায় সার্বক্ষণিক পুলিশ টহলের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ওসি হাবিবুল্লাহ। এর আগে গত রবিবার ডোমার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আলাউদ্দিনের স্বাক্ষরে থানায় আবেদনটি দেওয়া হয়।

আবেদনে বলা হয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। ফলে গরমের মধ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় গ্রাহকদের দুর্ভোগ বাড়ছে। একই সঙ্গে দীর্ঘ ও অনিয়মিত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।

এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনায় অনাকাঙ্ক্ষিত কোনও ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ কারণে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র ও অভিযোগ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তার কথা আবেদনে উল্লেখ করা হয়েছে।

ডোমার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন ডোমার জোনাল অফিস, উপকেন্দ্র-১ (আন্ধারুর মোড়) এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে রাতের বেলায় সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য থানার কাছে অনুরোধ করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আশঙ্কা, বিদ্যুৎ সরবরাহে ঘাটতি ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হলে তার প্রভাব বিদ্যুৎ বিতরণব্যবস্থার স্থাপনা ও সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর পড়তে পারে। এ কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশি নিরাপত্তা চাওয়া হয়।

এ বিষয়ে ডোমার থানার ওসি হাবিবুল্লাহ বলেন, বিদ্যুৎ অফিসের নিরাপত্তার জন্য সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের নিয়মিত টহলও অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বিদ্যুৎ স্থাপনা ও সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। পরিস্থিতি যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতির দিকে না যায়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিল বেশি আসায় বাগবিতণ্ডা করায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ
জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের অবদান ৪ শতাংশ: দীর্ঘমেয়াদে কার্যকর কতটা
যুদ্ধের কারণে দেশে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: বিদ্যুৎমন্ত্রী
সর্বশেষ খবর
রমজানে ১০ পণ্যের আমদানি ও এলসি শর্ত সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
রমজানে ১০ পণ্যের আমদানি ও এলসি শর্ত সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা