দুই দিন ধরে লোডশেডিং হচ্ছে না যে জেলায়

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ২২:২৪আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ২২:২৪

কুড়িগ্রামে গত দুই দিন ধরে বিদ্যুৎ সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। এতে করে কয়েকদিন ধরে চলা ‘ঘণ্টায় ঘণ্টায়’ লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে কিছুটা রেহাই পেয়েছেন গ্রাহকরা।

বিদ্যুৎ বিভাগ বলছে, বুধবার (১২ আগস্ট) মধ্যরাত থেকে সরবরাহ অনেকটাই স্বাভাবিক হওয়ায় লোডশেডিং কমে গেছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সব রকম চেষ্টা অব্যাহত রয়েছে।

জেলার নেসকো ও পল্লী বিদ্যুতের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দিন ধরে লোডশেডিং নেই বললেই চলে। বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর বিদ্যুৎসরবরাহ স্বাভাবিক ছিল। তবে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েক ঘণ্টার জন্য লোডশেডিং ছিল।

কুড়িগ্রাম শহরের ব্যবসায়ী সাকিব ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে টানা অসহনীয় লোডশেডিংয়ের পর হঠাৎ করে লোডশেডিং কমে গেছে, নেই বললেই চলে। রাতে একবার লোডশেডিং ছিল। তবে সেটা সহনীয় পর্যায়ে ছিল।’

নেসকো কুড়িগ্রামের দেওয়া তথ্য বলছে, জেলায় তাদের গ্রাহক সংখ্যা প্রায় ৩২ হাজার। তাদের বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ১৩ মেগাওয়াট। অন্যদিকে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, কুড়িগ্রামে ৭ উপজেলায়  (রৌমারী ও রাজিবপুর ছাড়া) তাদের মোট গ্রাহক প্রায় ৫ লাখ। তাদের বিদ্যুৎ চাহিদা সর্বোচ্চ ৯০ মেগাওয়াট পর্যন্ত। দুই দিন ধরে চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়ায় তাদেরকে তেমন লোডশেডিং দিতে হচ্ছে না।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শামীম পারভেজ বলেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। বৃহস্পতিবার রাতে ১৩ থেকে ২৩ ভাগ লোডশেডিং ছিল। তবে শুক্রবার সকাল থেকে একবারও লোডশেডিং দিতে হয়নি। আশা করা যাচ্ছে যে পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে।’

/এফআর/
সম্পর্কিত
টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জের যেসব এলাকায়
গ্যাস নেই, বিদ্যুৎ আসে-যায়, সড়কেও দুর্ভোগ: নাকাল রাজধানীবাসী
১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে গেলো
সর্বশেষ খবর
সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে
সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে
ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রিজভী
ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রিজভী
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল
রবীন্দ্রসুরে মেঘ-বৃষ্টির শ্রাবণবন্দনা
রবীন্দ্রসুরে মেঘ-বৃষ্টির শ্রাবণবন্দনা
সর্বাধিক পঠিত
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
উষ্মা প্রকাশ করে আরেক ওসিকে তলব করলেন আদালত
উষ্মা প্রকাশ করে আরেক ওসিকে তলব করলেন আদালত