পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা ভারিয়াপাড়া সীমান্ত এলাকা থেকে আকতার হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার গভীর রাতে আকতারসহ কয়েকজন ওই সীমান্তে গেলে ভারতের আটটাকিয়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসলেও আকতারকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
আকতার সোনাপাতিলা ভারিয়াপাড়া এলাকার সামসুল হকের ছেলে।
মঙ্গলবার সকালে ওই সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ গরু ব্যবসায়ী আকতারকে ফেরত না দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু নাঈম মো. সালাহ উদ্দীন বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। তাকে বিজিবির কাছে হস্তান্তরের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়তে পারেন: ‘কারে মারবেন কারে ধরবেন জানি না, শুধু নৌকাকে বিজয়ী করতে হবে’ (অডিও)
/বিটি/







