সৌদির ৪ স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ২১:৪৩ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২১:৪৩

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন ও দুটি বিমানবন্দরের সামরিক উড়োজাহাজসহ চারটি স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। মঙ্গলবার গোষ্ঠীটি আরও দাবি করে, বাব আল-মানদেব প্রণালির কাছে সৌদি সমর্থিত বাহিনীর একটি অগ্রসর হওয়ার চেষ্টা প্রতিহত করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। পৃথক আরেকটি পোস্টে তিনি জানান, দক্ষিণ-পশ্চিম সৌদির আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

এছাড়া নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে থাকা সামরিক পরিবহন উড়োজাহাজ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানান ইয়াহিয়া সারি।

হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত জুলাই থেকে সৌদি ভূখণ্ডে হামলা জোরদার করেছে ইরান সমর্থিত হিসেবে অভিযুক্ত গোষ্ঠীটি। অক্টোবর মাসে অসামরিক বিমানবন্দর, তেল অবকাঠামো ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও বৃদ্ধি পায়। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেন সরকারের পক্ষে সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। অন্যদিকে, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে দেশটির রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে হুথিরা।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
হরমুজের কাছে মাইন বিস্ফোরণে তেলের ট্যাঙ্কারে আগুন
পশ্চিমবঙ্গের মন্দিরে রাম-সীতার মূর্তি ভাঙচুর, রক্তের মতো পদার্থ ঘিরে উত্তেজনা
সর্বশেষ খবর
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রফতানি ৬ শতাংশ বাড়লেও পিছিয়ে পড়ছে বেশি মূল্যের পোশাক
রফতানি ৬ শতাংশ বাড়লেও পিছিয়ে পড়ছে বেশি মূল্যের পোশাক
খাল কেটে এমন এক কুমির এনেছি, আগে ১০% নিতো এখন ২০% নেয়: হান্নান মাসউদ
খাল কেটে এমন এক কুমির এনেছি, আগে ১০% নিতো এখন ২০% নেয়: হান্নান মাসউদ
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
সর্বাধিক পঠিত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’