কুড়িগ্রামে ৯ কলেজের পাস করেনি কেউ 

কুড়িগ্রাম প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ১৬:২০ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৬:২০

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি। শূন্য পাসের প্রতিষ্ঠানের দিক থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডে কুড়িগ্রাম জেলা ঠাকুরগাঁওসহ যৌথভাবে দ্বিতীয়। ১২টি শূন্য পাসের প্রতিষ্ঠান নিয়ে শীর্ষে রয়েছে নীলফামারী জেলা।

শনিবার (৩১ অক্টোবর) ফলাফল প্রকাশের পর শিক্ষা বোর্ড প্রকাশিত শূন্য শতাংশ পাস করা কলেজের তালিকা বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

বোর্ড প্রকাশিত তথ্যে দেখা গেছে, কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭০ পরীক্ষার্থী অংশ নিলেও তারা সবাই অকৃতকার্য হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার মোট ৪৯টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।  যার মধ্যে কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার অবস্থান দ্বিতীয়।

বোর্ডের তথ্যমতে, শতভাগ অকৃতকার্য হওয়া কুড়িগ্রামের প্রতিষ্ঠানগুলো হলো— রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ (২৪ পরীক্ষার্থী), নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী মডেল কলেজ (১৫ জন), রাজারহাট উপজেলার সিঙের ডাবরী হাট কলেজ (১০ জন), একই উপজেলার সিঙের ডাবরী হাট বি এল হাই স্কুল অ্যান্ড কলেজ (৬ জন), নাগেশ্বরী উপজেলার কুটি পায়রা ডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ (৫ জন), একই উপজেলার চিলাখানা মডেল কলেজ (৪ জন), উলিপুর উপজেলার হযরত ফাতিমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজ (৩ জন), চিলমারী উপজেলার দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজ (২ জন) এবং রাজারহাট উপজেলার পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ (১ জন)।

এদিকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম জেলাজুড়ে সার্বিক ফলাফলেও বড় ধরনের বিপর্যয় দেখা গেছে। জেলাটি থেকে এ বছর মোট ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী (৫ হাজার ৬৮৩ জন ছাত্র ও ৬ হাজার ৩৯ জন ছাত্রী) অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৪ হাজার ৭৭৩ জন। এতে জেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৪০.৭২ শতাংশ। পাসের ক্ষেত্রে ছেলেদের (৩৫.৯৫%) চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা (৪৫.২১%)। এ ছাড়া পুরো জেলায় মোট ১৩৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যার মধ্যে ৫৯ জন ছেলে এবং ৭৭ জন মেয়ে।

/এফআর/
সম্পর্কিত
এইচএসসিতে হকির যমজ বোনদের সাফল্য
এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন শুরু কাল, ফি কত?
কলেজটি থেকে পরীক্ষা দিয়েছে ৪৭ শিক্ষার্থী, পাস করেনি একজনও
সর্বশেষ খবর
নির্বাচনে ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প: অ্যাক্সিওস
নির্বাচনে ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প: অ্যাক্সিওস
যত দিন হকাররা বসবেন, তত দিন অভিযান চলবে
ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি যত দিন হকাররা বসবেন, তত দিন অভিযান চলবে
ডিবির হারুনসহ পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
ডিবির হারুনসহ পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
এইচএসসিতে হকির যমজ বোনদের সাফল্য
এইচএসসিতে হকির যমজ বোনদের সাফল্য
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ