এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন শুরু কাল, ফি কত?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৬, ১৬:১০ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৬:১০

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু হচ্ছে আগামীকাল রবিবার (১ নভেম্বর)। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে।

পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে। এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

বিকাশ, নগদ, ডাচ-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত নিয়ম সংশ্লিষ্ট পোর্টালের ‘হেল্প’ অপশনে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর নতুন করে আরও বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিল করতে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয় বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে  আরও বলা হয়, পুনর্নিরীক্ষণের জন্য সরাসরি বা ম্যানুয়ালি কোনও আবেদন গ্রহণ করা হবে না।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
কুড়িগ্রামে ৯ কলেজের পাস করেনি কেউ 
কলেজটি থেকে পরীক্ষা দিয়েছে ৪৭ শিক্ষার্থী, পাস করেনি একজনও
রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি
সর্বশেষ খবর
টিকটকের কমেন্ট নিয়ে বসলো সালিশ, দফায় দফায় সংঘর্ষে পুরো বাজার রণক্ষেত্র
টিকটকের কমেন্ট নিয়ে বসলো সালিশ, দফায় দফায় সংঘর্ষে পুরো বাজার রণক্ষেত্র
তাহসিফের মৃত্যু: নিরপেক্ষ তদন্ত-জবাবদিহি নিশ্চিতের দাবি এইচআরএসএসের
তাহসিফের মৃত্যু: নিরপেক্ষ তদন্ত-জবাবদিহি নিশ্চিতের দাবি এইচআরএসএসের
১৮ তলা থেকে পড়ে মা-ছেলের মৃত্যু, চিরকুটে স্বামীকে দ্বিতীয় বিয়ের আহ্বান
১৮ তলা থেকে পড়ে মা-ছেলের মৃত্যু, চিরকুটে স্বামীকে দ্বিতীয় বিয়ের আহ্বান
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, ২৮ বিশিষ্ট নাগরিক নিন্দায় যা বললেন
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, ২৮ বিশিষ্ট নাগরিক নিন্দায় যা বললেন
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ