‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর কারাগারে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ২৩:০৯ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২৩:০৯

মুন্সীগঞ্জ শহর সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় আটক ৩৭ কিশোরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পুলিশ তাদের আদালতে পাঠায়। বিকালে পৃথক শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও শিশু আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটক কিশোরদের পৃথক দুটি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে উভয় আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এর আগে শুক্রবার বিকালে শহরের মোল্লাচর এলাকার সংলগ্ন ধলেশ্বরী নদীতে একটি নৌযানে একদল কিশোরকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। পরে একটি নৌযান থেকে ৭-৮ জন কিশোরকে আটক করে পুলিশ। এ ছাড়া স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অন্য কিশোরদের আটক করে পুলিশে দেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তছলিম উদ্দিন বলেন, ‘ধলেশ্বরী নদীতে নৌযানে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে—এমন সংবাদের ভিত্তিতে নদীর তীরে অবস্থান নেয় পুলিশ। এ সময় ট্রলারে করে দলবদ্ধভাবে আসা সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা নোঙর করা কার্গো জাহাজ থেকে আরও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক ৩৭ কিশোরকে শনিবার আদালতে পাঠানো হয়। শনিবার বিকালে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।’

/এএম/ 
সম্পর্কিত
ব্যবসায়ীকে আটকে ১২ লাখ টাকা চাঁদা দাবি, ৩ লাখ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়
আদালত থেকে পালানো সেই কাউসার আবার কারাগারে
সর্বশেষ খবর
‘আমি কে তোরে চিনাইতেছি’ বলেই দূরবীন বাংলায় তাণ্ডব চালালো কারা?
‘আমি কে তোরে চিনাইতেছি’ বলেই দূরবীন বাংলায় তাণ্ডব চালালো কারা?
কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে সবাই, ভয়ে কেউ মুখ খুলছে না: বিএনপি নেতা মঞ্জু
কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে সবাই, ভয়ে কেউ মুখ খুলছে না: বিএনপি নেতা মঞ্জু
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
‘অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে’, অভিযোগ বিজিএমইএর
‘অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে’, অভিযোগ বিজিএমইএর
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা