হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০০

উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসছে শীত। রাতের ঠান্ডা বাতাসের প্রভাব থাকছে সকাল পর্যন্ত। সূর্য উঠলেও বাতাসের শীতলতা কমছে না, ফলে দিনের শুরুতেই শীতের অনুভূতি থেকে যাচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকায় শীতের প্রভাব লক্ষ করা গেছে। রাতভর হালকা কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস বয়ে যায়। সকালে সূর্যের আলো দেখা গেলেও হিমেল হাওয়ার কারণে স্বাভাবিক কাজকর্মে বের হওয়া মানুষকে শীতের সঙ্গে লড়াই করতে হচ্ছে। বিশেষ করে দিনমজুর ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। রাতভর ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় ভোরে ও সকালে শীত বেশি অনুভূত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি ফিরে আসে।

হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশি লাগে। সকালে সূর্য উঠলেও বাতাসের কারণে ঠান্ডা কমছে না। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীতের তীব্রতা বেশি বোঝা যায়।

আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, সকালে রোদ ওঠায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যা নামলেই আবার শীত বাড়তে শুরু করে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

/আরএইচ/
সম্পর্কিত
২ ডিগ্রি পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা, দিনে কেমন থাকবে আবহাওয়া
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, বেড়েছে শীতের প্রকোপ
আজ যে দুই বিভাগে হতে পারে বৃষ্টি, তাপমাত্রা থাকবে একই
সর্বশেষ খবর
১০ মাসে এক সরকারি হাসপাতালে ৫২৭ প্রসূতির নরমাল ডেলিভারি, খরচ কত?
১০ মাসে এক সরকারি হাসপাতালে ৫২৭ প্রসূতির নরমাল ডেলিভারি, খরচ কত?
বাবার সঙ্গে খেলাধুলার বিশেষ দিন! কেন পালন করা হয় এই দিবস?
বাবার সঙ্গে খেলাধুলার বিশেষ দিন! কেন পালন করা হয় এই দিবস?
চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাবাহর মাঠে বার্সেলোনা
চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাবাহর মাঠে বার্সেলোনা
পোশাক শ্রমিকরা কি অর্ধেক মানুষ?
পোশাক শ্রমিকরা কি অর্ধেক মানুষ?
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী