শেখ হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে: দুলু

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১৫:৩২ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৫:৩২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালে দেশে আসেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, তারা নিজেদের সংশোধন করবে না।

আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগির তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন।

পরে মন্ত্রী নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত ও কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক প্রশাসক মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

/আরএইচ/
সম্পর্কিত
মেটার চাকরি ছেড়ে উদ্যোক্তা, এখন কোটিপতি হায়দরাবাদের বালা
ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি এলেও সরকারের অবস্থান দেখছে না জামায়াত
চীন-তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ছে, ভারতের উদ্বেগ
সর্বশেষ খবর
পঞ্চায়েতে ফুলেরার বাসিন্দা কেভিন পিটারসেন!
পঞ্চায়েতে ফুলেরার বাসিন্দা কেভিন পিটারসেন!
মেটার চাকরি ছেড়ে উদ্যোক্তা, এখন কোটিপতি হায়দরাবাদের বালা
মেটার চাকরি ছেড়ে উদ্যোক্তা, এখন কোটিপতি হায়দরাবাদের বালা
‘শেখ হাসিনা যতদিন বেঁচে আছন, গণতন্ত্র ততদিন নিরাপদ নয়’
‘শেখ হাসিনা যতদিন বেঁচে আছন, গণতন্ত্র ততদিন নিরাপদ নয়’
এশিয়ার সেরা উদ্যোক্তা জনহিতৈষী আইকন পুরস্কার পেলেন সালাহউদ্দিন কাসেম খান
এশিয়ার সেরা উদ্যোক্তা জনহিতৈষী আইকন পুরস্কার পেলেন সালাহউদ্দিন কাসেম খান
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ