‘শেখ হাসিনা যতদিন বেঁচে আছন, গণতন্ত্র ততদিন নিরাপদ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৬, ১৫:৩৯ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৫:৪০

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতদিন পর্যন্ত পলাতক শেখ হাসিনা বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। আওয়ামী লীগের নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া যাবে না। তিনি যেকোনও অপশক্তি প্রতিহত করতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও পোড়াও নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা নাকি ১৬ ডিসেম্বরে আসবেন। আসলে একটা নাটক করবেন। উনি কীভাবে উঠবেন প্লেনে? উনি প্লেনে উঠতে পারবে না। কারণ তিনি বাংলাদেশের বিচারে খুনি ও কনভিক্টেড। কোনও খুনি তো প্লেনে উঠতে পারেন না। তার তো পাসপোর্ট নেই। সেটি বাতিল হয়ে গেছে। সে জন্য বাংলাদেশ তাকে ভারত সরকারের কাছে ফেরত চাইছে। আইন অনুযায়ী, ভারত সরকার একজন আসামিকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। পরে তার ফাঁসি বা সাজা কার্যকর করা হবে।

দুলু বলেন, আজকে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের ঘরছাড়া করেছে। পরে তিনি আসবেন না এবং তখন বলবেন যে, আমাকে যেতে দিল না। তিনি আওয়ামী লীগের কর্মীদের আবারও হতাশ করবে। সে জন্য বলি, আওয়ামী লীগ ও শেখ হাসিনা যতদিন থাকবে বাংলাদেশের মানুষ ততদিন শান্তিতে থাকতে পারবে না।

হুইপ দুলু বলেন, গণঅভ্যুত্থান তথা ৫ আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সরকারে এবং ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী বিরোধী দলে রয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী ও তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

গোপালগঞ্জ ও মাদারীপুরের সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সেখানে থানা, উপজেলা পরিষদ ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে। তবে বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এলাকার এমপি ও সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় পাহারার ব্যবস্থা করা হয়েছে, যাতে অগ্নি-সন্ত্রাস ও ককটেল হামলার মতো ঘটনা চিরতরে নির্মূল করা যায়।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
সংঘর্ষ থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, দুদিন পর বিএনপি কর্মীর লাশ উদ্ধার
বেনাপোলে বিএনপির মশাল মিছিল, স্লোগানে মুখর রাজপথ
আওয়ামী লীগকে ঠেকাতে জোরেশোরে মাঠে নামছে বিএনপি-জামায়াত-এনসিপি
সর্বশেষ খবর
পঞ্চায়েতে ফুলেরার বাসিন্দা কেভিন পিটারসেন!
পঞ্চায়েতে ফুলেরার বাসিন্দা কেভিন পিটারসেন!
মেটার চাকরি ছেড়ে উদ্যোক্তা, এখন কোটিপতি হায়দরাবাদের বালা
মেটার চাকরি ছেড়ে উদ্যোক্তা, এখন কোটিপতি হায়দরাবাদের বালা
এশিয়ার সেরা উদ্যোক্তা জনহিতৈষী আইকন পুরস্কার পেলেন সালাহউদ্দিন কাসেম খান
এশিয়ার সেরা উদ্যোক্তা জনহিতৈষী আইকন পুরস্কার পেলেন সালাহউদ্দিন কাসেম খান
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে: দুলু
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে: দুলু
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ