অনন্ত হত্যার এক বছর পূর্তিতে বৃহস্পতিবার সিলেটে ‘অনন্ত স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করে সিলেট গণজাগরণ মঞ্চ।
বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত হয় এ অনুষ্ঠান।
স্মরণানুষ্ঠানে ছিল আলোচনা পর্ব ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ।
প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় চর্যাপাঠ, ছন্দনৃত্যালয়, মৃত্তিকায় মহাকাল, থিয়েটার মুরারীচাঁদ, তারুণ্য, নগরনাট ও উদীচী, সিলেট।
সন্ধ্যায় অনন্ত বিজয় হত্যার বিচার দাবিতে মশাল মিছিলও বের করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১২ মে নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় অনন্ত বিজয় দাশকে।
আরও পড়ুন: সিলেটে অনন্ত বিজয় দাশ স্মৃতিস্তম্ভের উদ্বোধন
/এইচকে/টিএন/আপ-এআর/







