লাউয়াছড়া বনের ভেতর ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ জুন ২০১৬, ০৭:৫৮আপডেট : ১৩ জুন ২০১৬, ০৮:১৩

সিলেট -ঢাকা -চট্রগ্রাম রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। এ রেলপথে প্রায়ই বড় বড় গাছ পড়ে থাকায়, ভারী বর্ষণে ভূমিধস ঘটায় ও রেলসেতু দেবে যাওয়ার কারণে আন্তঃনগর ট্রেন চলাচল ঘণ্টার পর ঘন্টা বন্ধ থাকার মতো ঘটনা ঘটেছে। এছাড়া পাহাড়ে রাতে ভারী বর্ষণে রেলপথ পিচ্ছিল হয়ে যাওয়ার ফলেও চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

লাউয়াছড়া বনের রেললাইন ধরে চলেছে ট্রেন

লাউয়াছড়া বনে ভিতরে উচু নিচু টিলা দিয়ে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন ও মালবাহী ট্রেনের ওঠানামা করতে বেশ সমস্যা হয়। টিলা অতিক্রম করতে ব্যর্থ হয়ে ট্রেনগুলো পাহাড়ে আটকা পড়ে বলে জানিয়েছেন শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল আজিজ।

রেলওয়ে সংশ্লিষ্ট এক সূত্র জানান, সিলেট রেল পথে প্রতিদিন ঢাকার পথে ১৪টি ট্রেনের মধ্যে আর্ন্তঃনগর ৮টি ও লোকাল ৪টি ট্রেন চলাচল করে। অন্য দিকে চট্রগ্রাম রেলপথে ৬টি ট্রেন যাতায়াত করে। এগুলোর মধ্যে আন্তঃনগর ৪টি ও লোকাল ট্রেন ২টি। এই ১৬টি ট্রেনে প্রতিদিন প্রায় ১২ হাজার যাত্রী চলাচল করেন।

শ্রীমঙ্গল গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল রাতে ঝড়ে উদ্যানের পাহাড়ি এলাকায় কয়েকটি স্থানে রেলপথের ওপর বড় গাছ ভেঙে পড়লে রাতে সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন সারা রাত পাহাড়ে আটকে থাকে। পরদিন গাছ কেটে সরিয়ে প্রায় ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এর দুই দিন আগে ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে উদ্যানের প্রবেশপথে জানকিছড়া রেলসেতুর পিলার দেবে গিয়ে ট্রেন চলাচল ১৯ ঘণ্টা বন্ধ থাকে।গত ১২ মার্চ রাত ১১টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে সার বহনকারী একটি ট্রেন দিনাজপুরের শিবপুর যাওয়ার পথে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার টিলা উঠতে না পেরে আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা পর আবারও ট্রেনটিকে পেছনের দিকে ফিরিয়ে এনে দ্রুতগতিতে উঠে টিলা অতিক্রম করে।

১৩ মার্চ রবিবার চট্টগ্রাম থেকে তেলবাহী ট্যাংকার নিয়ে একটি ট্রেন সিলেট যাওয়ার পথে পাহাড়ি এলাকার টিলা অতিক্রম করতে না পেরে পেছনে ফিরে যায়। প্রায় এক ঘণ্টা পর লাইনের ওপর বালু ছিটিয়ে পেছন থেকে দ্রুত গতিতে এসে ট্রেনটি টিলা অতিক্রম করে।

গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে সার বহনকারী গাইবান্ধাগামী একটি ট্রেনকে কমলগঞ্জের লাউয়াছড়া ও হবিগঞ্জের রশিদপুর পাহাড়ি এলাকার টিলা পারাপারে সাহায্য করার পর কুশিয়ারা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছিল।
কমলগঞ্জের শমশেরনগর স্টেশনমাস্টার আবদুল আজিজ বলেন, ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকায় চারটি স্থানের টিলা বেশ উঁচু। এসব টিলা অতিক্রম করতে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের বেশ বেগ পেতে হয়। মাঝে মাঝে টিলা অতিক্রম করতে ব্যর্থ হয়ে ট্রেনগুলো পাহাড়ে আটকা পড়ে। ভারী বৃষ্টির সঙ্গে ঝড় হলে ভূমিধস ও গাছ পড়েও রেলপথ বন্ধ হয়ে যায়। বৃষ্টির দিনে উদ্যানের পাহাড়ি এলাকার রেলপথে ট্রেন ঝুঁকি নিয়ে চলাচল করে।

শ্রীমঙ্গলে রেলওয়ের গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আলী আজম বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার পথ পিচ্ছিল থাকায় ও ইঞ্জিন পুরোনো হয়ে যাওয়ায় সার ও তেলের ট্যাংকারবাহী ট্রেন পাহাড়ে মাঝে মাঝে আটকা পড়ে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে ৫ থেকে ১০ ঘণ্টা সময় লেগে যায়। এই সমস্যা সমাধানের জন্য উদ্যানের চারটি টিলা কাটার বিষয়ে রেলের বিভাগীয় কর্মকর্তাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া রেলপথের একেবারে কাছে থাকা বড় গাছগুলো কাটার ব্যাপারে বন বিভাগের সহায়তা চাওয়া হয়েছে।

আরও পড়ুন: বরিশালে অস্বাভাবিক বজ্রপাতে কেটেছে আতঙ্কের রাত

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের