হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০১৬, ১৩:৪৪আপডেট : ১৭ জুন ২০১৬, ১৩:৪৪

হবিগঞ্জ হবিগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সালিশি বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে আব্দুস সালাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট ও দু’জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের আব্দুস সালামের সঙ্গে একই গ্রামের আফছর আহমেদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের হিসেবে বৃহস্পতিবার রাতে গ্রামে সালিশ বৈঠক হয়। বৈঠকে রাত ১১টার দিকে বাকবিতণ্ডার একপর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই আব্দুস সালামের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ১০ জন। গুরুতর আহত অবস্থায় নিহত সালামের ভাই মোতালিবকে সিলেট ও অপর ভাই আব্দূল মন্নাফসহ দু’জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন- 

আইএস এর ধ্যান-ধারণায় উদ্বুদ্ধ ফাইজুল্লাহ!
বাংলাদেশে ‘গণগ্রেফতার’ বন্ধের দাবি এইচআরডব্লিউ’র

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের