সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (৬ জুলাই) মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জেলার শতাধিক মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়।
বুধবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ এতে অংশ নেয়। ঈদের নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)।
আব্দুল মাওফিক চৌধুরী ও তার অনুসারীরা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখেই তারা এ ঈদের নামাজ আদায় করছেন।
আরও পড়ুন: একদিন আগেই নারায়ণগঞ্জে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
/এআর/








