একদিন আগেই নারায়ণগঞ্জে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ জুলাই ২০১৬, ১৪:২৫আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৪:২৫

একদিন আগেই নারায়ণগঞ্জে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পবিত্র ঈদুর ফিতরের নামাজ আদায় করেছেন হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার লামাপাড়ায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিম খানা ও হেফজ খানা মাদ্রসায় ‘জাহাগিরিয়া তরিকার’ কয়েকশ অনুসারী এ ঈদের নামাজ আদায় করেন।

জামাতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে দুই শতাধিক মুসল্লি অংশ নেন।

হযরত শাহ্ সুফী মমতাজিয়া মাদ্রাসার মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ জানান, তারা হযরত হানাফি (রা.) মাযহাবের অনুসারী। হানাফির মাযহাবের মতে, পৃথিবীর যে কোনও প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ পালন করার বিধান রয়েছে। জাহাগিরিয়া তরিকার অনুসারীরা একশ বছর আগ থেকে বিশ্বের যেকোনও প্রান্তে চাঁদ দেখা অনুযায়ী রোজা ও ঈদ পালন করে আসছেন। তাছাড়া তাদের রোজাও ৩০টি পূর্ণ হয়েছে। এই কারণে তারা আজ ঈদ উদযাপন করছেন।

আরও পড়ুন:
দিনাজপুরের পাঁচ উপজেলায় আজ ঈদ

শেরপুরের সাত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

ঝিনাইদহের ১৩ গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে

 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি