শ্রীমঙ্গলে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজার প্রতিনিধি
২২ জুলাই ২০১৬, ১৯:১৪আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৯:১৫

ঢাকা-সিলেট রেল সেকশনের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৯২/৪ জানকিছড়া এলাকায় সারবাহী মালগাড়ি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে সিলেট-ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রেল যোগাযোগ বিচ্ছিন্ন শ্রীমঙ্গল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নাজমুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার বেলা ৩টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে দিনাজপুরের পাবর্তীপুরের শিবপুর অভিমুখী সারবাহী একটি মালগাড়ি ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া পাহাড়ি এলাকা অতিক্রম করছিল। ট্রেনটি পাহাড়ের ঢালু নামতে গিয়ে ইঞ্জিন থেকে ৯নং বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ঢাকাগামী আন্তঃনগর পারাবাত ট্রেন কুলাউড়া ও সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেন সাতগাঁও স্টেশনে আটকা পড়ে।

বাংলাদেশ রেলওয়ের গণপূর্ত বিভাগের শ্রীমঙ্গলের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আলী আজম বাংলা ট্রিবিউনকে বলেন, সারবোঝাই ট্রেনটি পাহাড়ি টিলা উঠে নামার সময় একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়া বগি থেকে অন্যান্য বগি বিচ্ছিন্ন করার পর কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে রেললাইন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম