শ্রীমঙ্গল সেবা ফাউন্ডেশনে আহত হরিণের অস্ত্রোপচার

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৫:২৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩২

শ্রীমঙ্গল সেবা ফাউন্ডেশনে আহত হরিণের অস্ত্রোপচার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে মানুষের আক্রমণে আহত একটি মায়া হরিণের পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে। রবিবার এ অস্ত্রোপচার করা হয়। সেখানে হরিণটির চিকিৎসা চলছে।

২১ সেপ্টেম্বর (বুধবার) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা-চাম্পারায় এলাকায় লোকালয়ে এসে মানুষের আক্রমণে হরিণটি গুরুতর আহত হয়। স্থানীয়রা এটিকে জবাই করতে চায়।

জবাই করার আগে বন বিভাগের রাজকান্দি রেঞ্জের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত হরিণটিকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করেন। হরিণটির পেছনের ডান পায়ের হাড় ভেঙে মারাত্মক জখম হওয়ার কারণে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে পা-টি কেটে ফেলা হলো।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জণ দেব বাংলা ট্রিবিউনকে জানান, হরিণটি সুস্থ হয়ে উঠতে সময় লাগবে।

তিনি বলেন, ‘মায়া হরিণটির জন্য খুব কষ্ট হচ্ছে!’

/এবি/

আরও পড়ুন
অফিস সময়ের পর সচিবালয়ে অবস্থান নিষিদ্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী