হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেল স্টেশনের কাছে সিলেটগামী একটি মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেট থেকে আখাউড়াগামী একটি মালবাহী ট্রেন শাহজিবাজারে পৌঁছার পর লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়েছে। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার মোয়াজ্জুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে। আশা করি দ্রুত বগি উদ্ধার করে লাইন স্বাভাবিক করা হবে।’
আরও পড়ুন-
মেডিক্যালে প্রশ্ন ফাঁসের গুজবে তথ্যপ্রযুক্তি আইনে মামলা
/এফএস/







