ভর্তি ফরমের মূল্য কমালো শাবি প্রশাসন

শাবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১৭:০৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৭:০৯

শাবিতে আনন্দমিছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে ভর্তি ফরমের মূল্য কমাতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফরমের মূল্য কমানোর আন্দোলনের চতুর্থ দিনে বুধবার জরুরি একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুর ১টায় একাডেমিক কাউন্সিল শেষে ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর এ এইচ এম বেলায়েত হোসেন ভর্তি ফরমের মূল্য কমানোর বিষয়টি ঘোষণা করেন। তিনি জানান, ‘এ’ ইউনিটের ভর্তি ফরমের মূল্য ১০০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা, ‘বি-১’ ইউনিটে ১০০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা এবং ‘বি-২’ ইউনিটের ফরমের মূল্য ১২০০ টাকার পরিবর্তে আগের মতোই ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতবারের ভর্তি ফরমের মূল্য থেকে ‘এ’ ইউনিটে ৫০ টাকা, ‘বি-১’ ইউনিটে ৫০ টাকা বেড়েছে। তবে ‘বি-২’ ইউনিটের ফরমের মূল্য অপরিবর্তিত রয়েছে।

যারা ইতোমধ্যে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে তাদের বিষয়ে জানতে চাইলে প্রফেসর বেলায়েত হোসেন বলেন, ‘যারা অতিরিক্ত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে তাদের টাকা ফেরত দেওয়া হবে। এমনকি এ বিষয়ে টেলিটক ও টেকনিক্যাল কমিটিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।’

ফরমের মূল্য কমানোর ঘোষণার পর ‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চে’র আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। এটিকে প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করে আন্দোলনের মুখপাত্র সারওয়ার তুষার বলেন, ‘কিছু শর্ত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের পক্ষ থেকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। শর্তে একটি সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যাপারে উদ্যোগ গ্রহণ, সেমিস্টার ফি না বাড়ানো, আগামী পাঁচ বছর ভর্তি পরীক্ষার ফি নির্দিষ্ট রাখার কথা বলা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এরআগে শাবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের মূল্য ১০০০-১২০০ টাকা নির্ধারণ করা হয়। যেখানে গত বছর ছিল ৭৫০-৯০০ টাকা এবং ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ৩০০-৩৫০ টাকা ছিল। মাত্র কয়েক বছরের ব্যবধানে তা চারগুণ বাড়ানো হওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, শাবিতে গতবছরের তুলনায় এবারের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য ৩৩ শতাংশ বাড়ানোয় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠনের নেতারা আন্দোলনে একাত্মতা পোষণ করে।

ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। বুধবার সকালে এক জরুরি একাডেমিক কাউন্সিলের ডাক দেন শাবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া।

আরও পড়ুন- 

মিলারদের কারসাজিতে মোটা চালের কেজি ৪০ টাকা

নারী জেএমবি: কেউ স্বামীর প্ররোচনায়- কেউবা নিজেই

/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম