আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৬, ১১:০০আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১১:০২

বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী আজ শুক্রবার (২৮ অক্টোবর)। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে  ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানিদের একটি ব্যাংকারে গ্রেনেড হামলা চালিয়ে ফেরার পথে পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন তিনি।

হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিজিবি ব্যাটালিয়ন তার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ধলাই সীমান্ত ফাঁড়ির বিজিবির (তৎকালীন বিডিআর) পক্ষে স্থানীয়ভাবে একটি নাম ফলক স্বরুপ স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয় বিজিবির সীমান্ত ফাঁড়ির সামনে। ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান ধলাই সীমান্ত এলাকায় বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করে ধলাই সীমান্তে ধলাই চা বাগানের জমি অধিগ্রহণ করে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দিয়েছিলেন।

ওই সময় স্থানীয় সাংবাদিকদের লিখিত আবেদনে ও এলাকাবাসীর দাবিতে তৎকালীন সরকার ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা গ্রাম থেকে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের মরদেহ বাংলাদেশে এনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের