কিবরিয়া হত্যাকাণ্ড: হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছের জামিন নামঞ্জুর

হবিগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৬, ১৪:৫১আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৪:৫১

কিবরিয়া হত্যা মামলা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন জিকে গউছ। শুনানি শেষে বিচারক মো. আতাবুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। হত্যা মামলাটি সিলেটে বিচারাধীন অবস্থায় আছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, সকালে জিকে গউছের জামিন আবেদন করা হয়। দুপুরে শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেছেন। যেহেতু আমরা নিম্ন আদালতে জামিন পাইনি তাই শীঘ্রই উচ্চ আদালতে জামিন আবেদন করা বলে।

আরও পড়ুন:
পূজার সেরে উঠতে অনেক সময় লাগবে

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের