সিলেট কেন্দ্রীয় কারাগারে আসামির হামলায় জেলার আহত

সিলেট প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৬, ১৮:০৯আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৮:৩১

সিলেট কেন্দ্রীয় কারাগারে আসামির হামলায় জেলার আহত সিলেট কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির হামলায় জেলার মাসুদ পারভেজ মঈন আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কারাগারের মূল ফটকের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কারাগারের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো.ছগির মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, জেলার মাসুদ পারভেজ মঈনের মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি হত্যা মামলায় ঐ কয়েদির যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০০৪ সালের ১৯ মে থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন।

কারাগার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন প্রধান ফটকে বসে বন্দীদের হিসেব করছিলেন। এসময় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রমোদ চন্দ্র দাসও লাইনে বসা ছিল। হঠাৎ পেছন থেকে ঐ কয়েদি কারাগারের প্রধান কারারক্ষী ও গোয়েন্দা প্রধান মাসুদ পারভেজ মঈনের মাথায় একটি লোহার পাইপ দিয়ে আঘাত করেন। এসময় অন্যান্য কারক্ষীরা এগিয়ে এসে মাসুদ পারভেজ মঈনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের ১১নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে বন্দী প্রমোদ চন্দ্র দাসকে কারাগারের সেলে রাখা হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার আজিম পাটোয়ারী জানান,আজ  দুপুরে  সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলারের উপর হামলার ঘটনায় কারাগারের ডেপুটি জেলার নুর মোহাম্মদ সুহেল বাদী হয়ে আসামি প্রমোদ চন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম