হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ২৩:০৬আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২৩:০৬

হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাহেদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার বাঘমারা গ্রামের সুরুজ আলীর সঙ্গে প্রতিবেশী নয়ানী বনগাও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মন্নানের (৪০) জমি নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে শনিবার বিকেলে দুই পক্ষের মধে সংঘর্ষে ঘটনাস্থলেই সাহেদ মিয়া মারা যায়। এতে আহত হয় ১০ জন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানার একদল পুলিশ সাহেদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী